শীত ফ্যাশনে মাফলার

শীত ফ্যাশনে মাফলার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৫, ০৯:২৯:৪৯
শীত ফ্যাশনে মাফলার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
দেখতে দেখতে চলে এলো শীত। বলতে গেলে শেষ রাতে হালকা নয়, ভারী শীতই অনুভূত হচ্ছে এখন। সেই সাথে সকালে বইছে ঠান্ডা বাতাস। এরই মধ্যে চাকরিজীবীদের ছুটতে হচ্ছে নি নিজ কর্মস্থলে। অনেকেই হালকা শীতের পোশাক পরেই বেরিয়ে পড়ছেন। কিন্তু শীতে কেবল সোয়েটার হলেই চলবে না, অতি অবশ্যই চাই মাফলার। বিশেষ করে যারা খুব সকালে কাজে যান ও রাত-বিরাতে বাড়ি ফেরেন তাঁদের জন্য তো এগুলো অতি জরুরী উপাদান। ছোট শিশু ও বৃদ্ধদের জন্যও মাফলারের বিকল্প নেই। ঠাণ্ডা থেকে গলা ও কানকে রক্ষা করতে এটি অত্যাবশ্যকীয়। তবে শীতে মাফলারের ব্যবহার এখন ফ্যাশন হয়ে দাড়িয়েছে।
 
তাহলে আসুন অত্যাবশ্যকীয় এই মাফলার কোথায় কেমন পাবেন? দরদামটাই বা কেমন? সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
 
বিভিন্ন ফ্যাশন হাউজ ঘুরলেই পাবেন হরেক রঙ ও বাহারের মাফলার। এমনকি পোশাকের সাথে রঙ মিলিয়ে একাধিক মাফলারও কিনছেন অনেকে। পাওয়া যাচ্ছে পোশাকের নকশার সাথে মেলানো প্যাটার্নের মাফলারও। এছাড়া নিউ মার্কেট, বঙ্গবাজার ও যে কোন পুরুষালি পোশাকের দোকানে মাফলার তো আছেই। লাল-কালো-সাদা, কালো-নীল, কালো-লাল ইত্যাদি দুই রঙা মাফলারের পাশাপাশি হরেক রঙের রঙিন মাফলারও এবার চলছে খুব। ছেলেরাও আজকাল ব্যবহার করছেন উজ্জ্বল রঙের মাফলার। সেই সাথে মেয়েদের পোশাকের সাথেও মাফলারের ব্যবহার আজকাল বেশ চোখে পড়ছে। একটু মার্কেট ঘুরলেই পেয়ে যাবেন বাচ্চাদের জন্য কার্টুন আঁকা দারুণ সুন্দর সব মাফলার।
 
দরদাম:
ডিজাইন, কাপড় ও আকারভেদে ১০০ থেকে ৬০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন মাফলারগুলো। সিঙ্গেল পার্টের মাফলার পাবেন ১০০ থেকে ৩০০ টাকার মধ্যেই। একটু চওড়া মাফলার শুরু হবে ২০০ টাকা মূল্য থেকে। তবে ভালো জিনিস কিনতে চাইলে বাজেট রাখুন ৫০০ এর বেশি। আর চেষ্টা করুন গাঢ় রঙের মাফলার কিনতে। এতে বারবার ধোয়ার ঝামেলায় পড়তে হবে না। খুব ভালো পশমি মাফলার ও মখমলের মাফলার পাবেন ১৫০০ টাকার মাঝেই।
 
কোথায় যাবেন:
রাজধানীর ফুটপাট জুড়ে এখন মাফলারের ছড়াছড়ি। সস্তায় কিনতে হলে এসব জায়গায় বিকল্প নেই। তবে একটু ভালো কিনতে হলে যান রাজধানীর নিউ মার্কেট, নুরজাহান মার্কেট, বঙ্গবাজার, নাভানা প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্র্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স, ফার্মগেট, ফরচুন মার্কেট, মৌচাক মার্কেট, বেইলি স্টার, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাস, কর্ণফুলীসহ বিভিন্ন শপিং মলে। আর স্টাইলিশ কিছু কিনতে চাইলে ঘেঁটে দেখুন ফ্যাশন হাউজের বিশেষ উইন্টার কালেকশন।
 
বিবার্তা/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com