যদি কেরোসিনের গন্ধ সইতে পারেন, তাহলে ছারপোকা তাড়ানো আপনার জন্য খুব সোজা। বাজারে অনেক রকমের স্প্রে বোতল পাওয়া যায়। একটা স্প্রে বোতলে ২৫০ মি.লি কেরোসিন ভরে বাসার প্রতিটা দেয়ালের গোড়ায় হালকা কেরোসিন স্প্রে করে দিন।
তবে রুমেরর সব কাপড় বা আসবাবপত্র সরিয়ে রাখতে পারলে ভালো হবে। কেরোসিন হচ্ছে ছারপোকার জম। শুধু তাই নয়, যদি তেলাপোকাও থাকে তাও মরে যাবে। আরো একটি কথা মনে রাখবেন, কেরোসিন স্প্রে করার সময় মুখে মাস্ক ব্যবহার করবেন।
ঘরের বিছানাসহ অন্যান্য জায়গা থেকে ছারপোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন। ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে। এতে আপনার ঘরে ছারপোকার আক্রমণ অনেকটাই কমে যাবে।
ছারপোকা সাধারণত ১১৩ ডিগ্রি তাপমাত্রায় মারা যায়। ঘরে ছারপোকা অত্যাধিক হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা মরে যাবে।
আপনার ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিনদিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।
এক লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল ঘন করে মিশিয়ে স্প্রে করুন। এ উপায়ে স্প্রে করার ফলে ছারপোকা সহজেই মারা যাবে।
আপনার ঘরের আসবাবাপত্র ও লেপ তোশক পরিষ্কার রাখার সাথে সাথে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সাথে সাথেই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।
আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহলও ব্যবহার করতে পারেন। ছারপোকাপ্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখেবেন ছারপোকা মরে যাবে।
উপরের পদ্ধতিগুলো ছাড়াও ছারপোকার হাত থেতে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে রাখুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন, সেইসাথে পরিষ্কার পরিছন্ন থাকুন।
বিবার্তা/ডিডি/ইফতি/কাফী