চট্টগ্রামে স্যামসাং-এর দ্বিতীয় কাস্টমার সার্ভিস সেন্টার

চট্টগ্রামে স্যামসাং-এর দ্বিতীয় কাস্টমার সার্ভিস সেন্টার
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭:১৪
চট্টগ্রামে স্যামসাং-এর দ্বিতীয় কাস্টমার সার্ভিস সেন্টার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
স্যামসাং ইলেক্ট্রনিক্স কো. লি. বাংলাদেশে বন্দর নগরী চট্টগ্রামে তাদের দ্বিতীয় সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে। গ্রাহকরা এ সার্ভিস সেন্টার থেকে স্যামসাং এর সব ধরনের পণ্যের বিক্রয়োত্তর সেবা পাবেন।
 
বুধবার স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন ফিতা কেটে সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
এতে আরও উপস্থিত ছিলেন, স্যামসাং-এর হেড অব কাস্টমার সার্ভিস তানভির শাহেদ, হেড অব মোবাইল ডিভাইস হাসান মেহদী, স্মার্ট টেকনোলজি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, এফডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকম প্রা. লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সায়েদিস সাকলায়েন।
 
চট্টগ্রামের লালখান বাজারের ইয়াহইয়া টাওয়ার দ্বিতীয় তলায় নতুন এ সার্ভিস সেন্টারটি অবস্থিত। গ্রাহকরা এ সার্ভিস সেন্টার থেকে মোবাইল ডিভাইস, ইলেক্ট্রনিক্স পণ্য এবং আইটি পণ্যের সেবা নিতে পারবেন। ২০০০ স্কয়ার ফিটের এ সার্ভিস সেন্টারটি স্যামসাং-এর আন্তর্জাতিক মান অনুসারে সাজানো হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই এ সার্ভিস সেন্টারটি খোলা থাকবে।
 
চট্টগ্রামের  আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের পঞ্চম তলায় অবস্থিত স্যামসাং-এর অন্য কাস্টমার সার্ভিসটি রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে খোলা থাকবে। এর মধ্যদিয়ে, চট্টগ্রামের দুটি কাস্টমার সার্ভিস সেন্টার থেকে নগরবাসীরা সপ্তাহের সাত দিনই স্যামসাং-এর সেবা পাবেন।
 
গত মাসের শেষ দিকে স্যামসাং, গাজীপুর, দিনাজপুর ও কুষ্টিয়ায় আরও তিনটি মোবাইল সার্ভিস সেন্টার এবং ঢাকায় মহাখালীর সরদার রোডে সিই ও আইটি পণ্যের জন্য একটি সার্ভিস সেন্টার উদ্বোধন করে। এ নিয়ে স্যামসাং বর্তমানে মোট ৩৫টি সার্ভিস সেন্টার এবং ৩২টি কালেকশন পয়েন্ট থেকে গ্রাহকদের সেবা দিচ্ছে।
 
বিস্তারিত জানতে গ্রাহকরা যোগাযোগ করতে পারেন- ০৯৬১২-৩০০-৩০০, ০৮০০০-৩০০-৩০০(টোল ফ্রি).
 
বিস্তারিত জানতে ক্লিক করুন
 
গ্লোবাল ওয়েবসাইট - www.samsung.com
 
ব্লগ   - global.samsungtomorrow.com
 
লোকাল ওয়েবসাইট     - http://www.samsung-bd.com
 
ফেসবুক    - www.facebook.com/samsungmobilebangladesh
 
ইনস্টাগ্রাম          - www.instagram.com/samsungmobilebd
 
ইউটিউব           - www.youtube.com/samsungmobilebd
 
গুগল প্লাস         - www.google.com/+samsungmobilebd
 
টুইটার             - www.twitter.com/samsungmobilebd
 
 
বিবার্তা//উজ্জ্বল//মাজহার
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com