পৃথিবীকে ইংরেজিতে ‘Earth’ বলা হয়। অনেকেই ‘Earth’ অর্থ পৃথিবী এটা জানলেও জানেন না এই নামকরণের কারণ কিংবা কে রেখেছিল এই নাম।
মূলত ‘Earth’ নামটা এসেছে ইংরেজি ও জার্মান শব্দ থেকে। শব্দ দুটি হল ‘eor(th)e/ertha’ ও ‘erde’। যার প্রত্যেকটির মানেই হল গ্রাউন্ড বা ‘ভূমি’। ‘Earth’র উৎস সম্পর্কে না হয় বোঝা গেল। কিন্তু মাথা খাটিয়ে কে পৃথিবীর নাম খুঁজে খুঁজে ‘Earth’ রেখেছিল?
তার উত্তর অবশ্য এতদিনেও মেলেনি। তবে এর মধ্যে একটি আশ্চর্যের বিষয় লুকিয়ে আছে। সৌরজগতের অন্য গ্রহগুলোর নাম গ্রিক বা রোমান দেব-দেবীর নামে হলেও পৃথিবীর বেলায় সেটি হয়নি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, রোমান কৃষি দেবতার নামে ‘Saturn’, রোমান দেবদেবীদের রাজার নামে ‘Jupiter’ এসেছে।
বিবার্তা/নিশি