বেরোবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বেরোবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫০:৫৩
বেরোবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩-১৭ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নুর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অন্যান্য কোটার সাথে ০.৫ ভাগ ছিটমহল কোটা সংযুক্ত করা হয়েছে। 
 
ছিটমহল বিনিময়কালে যারা তালিকাভুক্ত হয়েছেন, শুধু তারাই এ সুবিধা পাবেন। গতবারের ন্যায় এবারও অনুষদ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
বিবার্তা/সাইফুল/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com