মাধবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদী নাতি নিহত

মাধবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদী নাতি নিহত
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৬, ১৩:২৫:৩৬
মাধবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদী নাতি নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদী নাতি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার পশ্চিম মঙ্গলপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে। নিহতরা হল আবুল হোসেনের ছেলে নাঈম (৭) ও  দাদী মুগবানু (৪৫)।
 
স্থানীয় সূত্র জানায়, উপজেলার পশ্চিম মঙ্গলপুর গ্রামের আবুল হোসেন জমিতে পানি সেচের জন্য বিদ্যুতের তার দিয়ে শ্যালো পাম্প চালানো শুরু করেন। এক পর্যায়ে নাঈম জমিতে যাওয়ার সময় তারে জড়িয়ে পড়লে নাতিকে বাঁচাতে দাদী মুগবানু এগিয়ে আসলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। 
 
নাঈম ঘটনাস্থলেই মারা যান।  দাদী মুগবানুকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুকতাদির হোসেন দাদী নাতি নিহত হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
 
বিবার্তা/ফয়সল/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com