শেরপুরে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেরপুরে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
প্রকাশ : ২২ আগস্ট ২০১৬, ১২:০৫:৪৩
শেরপুরে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
শেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মমিন মিয়া (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার রাতে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শহরের মোবারকপুর এলাকার নূরুল ইসলামের ছেলে।
 
জেলা কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, বিকালে দিকে সাজাপ্রাপ্ত কয়েদি মমিন মিয়া পেট ব্যথার কথা জানালে তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। 
 
তিনি জানান, নিহত মমিন মিয়ার কয়েদী নম্বর-৫০০৮/এ। এ বছরের ২৭ জানুয়ারি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 
 
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, মমিন মিয়া বেশ কয়েকদিন ধরে সেপটিসেমিয়া রোগে ভোগছিলেন। তার পেট ফুলে পায়খানা বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
 
বিবার্তা/সানী/জিয়া 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com