অডিশন ছাড়াই ৫০ ছবিতে প্রিয়াঙ্কা

অডিশন ছাড়াই ৫০ ছবিতে প্রিয়াঙ্কা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৪:০১
অডিশন ছাড়াই ৫০ ছবিতে প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত বলিউডে পঞ্চাশের বেশি ছবিতে তিনি অভিনয় করে ফেলেছেন। অথচ একবারও তাকে অডিশন দিতে হয়নি। তার মা-বাবা তারকা নন। তবুও অডিশন না-দিয়ে তিনি ছবি করছেন কীভাবে? কে সেই অভিনেত্রী? 
 
বলছি প্রিয়াঙ্কা চোপড়ার কথা। বলিউডের পাশাপাশি এখন হলিউডেও বেশ নাম ডাক হয়েছে তার। প্রিয়াঙ্কার এই অডিশন না দেয়ার রেকর্ড ভেঙেছে হলিউডের ‘কোয়ান্টিকো’তে এসে। নায়িকা নিজেই বরফ গলিয়েছেন। 
 
রহস্য উন্মোচন করে ৩৪ বছর বয়সী তারকা প্রিয়াঙ্কা বলেন, এর পিছনে অন্যতম কারণ তিনি মিস ওয়ার্ল্ড জিতেছেন। আর এটাই নাকি তার প্লাস পয়েন্ট। 
 
সম্প্রতি গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে মজার ছলে তিনি জানান, ‘আমি ২০০২-এ বিশ্বসুন্দরী হয়েছি। তাই অনেকেই জানতেন আমার পরিচয়। আর তাই আমাকে ছবিতে কাজ দেওয়াটা যথেষ্ট যুক্তিসম্মতই ছিল। আমার মনে হয় আমি ভালই কাজ করেছিলাম।’
 
আর সেই জন্যই একের পর এক ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন বলে মনে করেন প্রিয়াঙ্কা। তাও আবার অডিশন ছাড়াই। এমন ভাগ্য বলিউডে আর কয়জনের আছে? কমবেশি সবাইকেই অডিশন দিয়ে কাজ পেতে। আর এদিক থেকে একধাপ এগিয়ে দেশী গার্ল।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com