শিল্পীরা গাইলেন কানন দেবীর গান

শিল্পীরা গাইলেন কানন দেবীর গান
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:২১:১৩
শিল্পীরা গাইলেন কানন দেবীর গান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+
দ্যা ডেইলি স্টারের নিয়মিত বাংলা গানের আয়োজন “স্টার মেলোডিজ” এ কানন দেবীর জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন উপলক্ষে ২৭ সেপ্টেম্বর কানন দেবীর গাওয়া গান নিয়ে বিশিষ্ট ও তরুণ শিল্পীদের পরিবেশনায় এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।
 
ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডালিয়া নওশিন, বদরুননেসা ডালিয়া, তানজীন তমা, জাহাঙ্গীর আলাম ও রাইসা ইসালাম।  
 
সবার রঙে রঙ মেলাতে, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, কোন প্রভাতের মনের রঙে, আমি বনফুল গো, প্রনাম তোমায় ঘনশ্যাম, ফেলে যাবে চলে জানিজানি, আনাদিকালের স্রোতে ভাসা, আমার মাঝারে, লাগুক দোলা লাগুক দোলা প্রভৃতি উল্লেখযোগ্য গান পরিবেশন করেন শিল্পীবৃন্দ। 
 
অনুষ্ঠানটি দ্য ডেইলি স্টারের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক সঞ্চালনা করেন। ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ও চলচ্চিত্রম এই আয়োজনে সহযোগিতা করে।  
 
বিবার্তা/অভি/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com