ইতিহাস গড়লেন সেলেনা

ইতিহাস গড়লেন সেলেনা
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৮:০১
ইতিহাস গড়লেন সেলেনা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+
সোশ্যাল মিডিয়ায় নিজের খোলামেলা ছবি প্রকাশ করে বহুবার আলোচনায় এসেছেন মার্কিন পপ গায়িকা ও তারকা অভিনেত্রী সেলেনা গোমেজ। তবে এবার খোলামেলা ছবি নিয়ে নয়, একটু অন্যভাবেই আলোচনায় এলেন তিনি। আর তা হলো সম্প্রতি ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছেন সেলেনা।
 
অর্থাৎ, ইন্সটাগ্রাম রানি হিসেবে ইতিহাস গড়লেন এই পপ গায়িকা। কেননা, ইনস্টাগ্রামের ইতিহাসে তিনিই প্রথম, যিনি ১০ কোটির মাইলফলক ছুঁয়েছেন। তবে অসুস্থতার কারণে গত ছয় সপ্তাহে ইন্সটাগ্রামে নতুন কোনো ছবি পোস্ট করেননি ২৪ বছর বয়সী এই গায়িকা।
 
ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন সংগীতশিল্পী টেইলর সুইফট। তাকে অনুসরণ করেন ৯ কোটি ১৪ লাখ জন, এরপরের অবস্থানে আছেন বিয়ন্স। এই গায়িকার অনুসারীর সংখ্যা ৮ কোটি ৫৩ লাখ। এরপর রয়েছেন আরিয়ানা গ্র্যান্ডে এবং রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com